:user: vai
www.itsomadhan.blogspot.com

Translate

Showing posts with label ডাউনলোড. Show all posts
Showing posts with label ডাউনলোড. Show all posts

Monday, September 21, 2015

আজ আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে সহজে ভিজিটিং কার্ড ডিজাইন করবেন। শুধু নাম ও কোম্পানির নাম দিলেই হয়ে চমৎকার ভিজিটিং কার্ড। সফটওয়্যারটি একদম ফ্রি। কোনো ধরনের সিরিয়াল কি লাগবে না।
https://it-helpbd.blogspot.com
ডাউনলোড করুন আপনার কাঙ্খিত সফটওয়্যারটি।


Sunday, August 2, 2015

এই টিউনটি প্রথম প্রকাশ হয় টিটি থেকে এবং টিউন করেছেন : সানিম মাহবীর ফাহাদ
ভালোকিছু তৈরী করার জন্য প্রথমে প্রয়োজন সৃজনশীল চিন্তা এবং তারপরে প্রয়োজন সেই চিন্তাকে বাস্তবায়ন করার জন্য উপযুক্ত উপকরণ। এর কোনটা ছাড়া কোনটি সম্ভব না। মনে করি, আপনি একটা নৌকা বানাবেন ভাবছেন। তাহলে তার জন্য কি প্রয়োজন হতে পারে? কাঠমিস্ত্রি, প্রয়োজনীয় কাঠ এবং পেরেক সংগ্রহ করে ফেললেন আপনি। চিন্তা করে উত্তর দিন তো, নৌকা তৈরী হতে আর কি কিছু বাকি আছে? অনেকেই হয়তো ভাবছেন সবই তো আছে তাহলে এখন নৌকা তৈরী হয়ে যাবে নিশ্চয়। আসলে কিন্তু তা নয়, কারন নৌকা তৈরী করতে মিস্ত্রির জন্য প্রয়োজন হবে একটা কার্যকর টুলবক্স। নৌকা তৈরীতে মিস্ত্রি এবং টুলবক্সের অবদান ৫০-৫০ ভাগ। এখন টুলবক্সের ফাংশনালিটি যতো বেশি হবে কাজ ততো সুন্দর এবং দ্রুত শেষ হবে। একজন প্রোগ্রামার কিংবা ডেভেলপারের কাছেও কোড এডিটর এরকম একটা বিষয়। আপনি যতো বড় কোডার হয়ে থাকুন না কেন, আপনাকে যদি উইন্ডোজের ডিফল্ট কোড এডিটর নিয়ে কাজ করতে বলা হয় তাহলে ১০০ লাইন কোড লিখতেই আপনার ঘাম ছুটে যাবে। তাই কাজের সফলতার জন্য প্রয়োজন ভালো একটি কোড এডিটর। আজকের টিউনে আমরা বিশ্বের সেরা দশটি কোড এডিটর বিষয়ে জানবো যেগুলো ব্যবহারে আপনার কাজে নিপুনতা আসার পাশাপাশি আপনি ব্যবহারে স্বস্থিও পাবেন। তো চলুন তাহলে নাম্বার ভিত্তিক সফটওয়্যারগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

1. Atom - এটম


গিটহাব প্রজেক্টের অন্যতম আবিষ্কার এই অসাধারন কোড এডিটর। পরিচিত এডিটরগুলোর চাইতে তুলনামূলক নতুন হলেও এটি খুব অল্প সময়ে তার অনন্য ফিচারের সাহায্যে অন্য সব এডিটরকে পেছনে ফেলে সবার উপরে অবস্থান করছে। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি, ওপেন সোর্স এবং হাইলি কাস্টমাইজেবল। এতে রয়েছে ৫০টি ওপেন সোর্স প্রজেক্ট যা আপনাকে এমন ভাবে সফটওয়্যারটি ব্যবহার করতে সহযোগিতা করবে, ঠিক যেমনটি আপনি চান। এক নজরে দেখে নিন গুরুত্বপূর্ণ ফিচারগুলো। বাংলার চাইতে ইংরেজি বুঝতেই আপনাদের বেশি সুবিধা হবে মনে করে ফিচারগুলো অনুবাদ করে দিলাম না। আশা করি আপনাদের বুঝতে কোন সমস্যা হবে না।

সম্পূর্ণ ফ্রি এই সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আর এক ক্লিকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

2. UltraEdit - আল্ট্রা এডিট

 এই টিউনটি প্রথম প্রকাশ হয় টিটি থেকে এবং টিউন করেছেন
আমাদের ব্যক্তিগত যেকোন তথ্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পরবর্তিতে ব্যবহারের জন্য আমরা এগুলো সংরক্ষণ করে রাখি কম্পিউটারের হার্ডডিস্কে, পেনড্রাইভ কিংবা মেমোরি কার্ডে। কিন্তু মাঝে মাঝেই অসাবধানতা বশত আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ডিলেট হয়ে যায়, হারিয়ে যায় কিংবা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যায়। কথায় আছে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। খুব কম সংখ্যক মানুষ আছেন যারা হারিয়ে যাওয়া ডাটা গুলোকে ঠিকঠাক মতো ফেরত পান। যদিও আমরা অনেক প্রকার ডাটা রিকোভারি সফটওয়্যার ব্যবহার করে থাকি, তারপরেও সেগুলো প্রয়োজনের সময়ে খুব কমই কাজে লাগে। আমার এই চেইন টিউনের মূল উদ্দেশ্য ছিলো আপনাদের বিশ্বসেরা কিছু সফটওয়্যার উপহার দেওয়া। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই বর্তমান দুনিয়ায় অসংখ্য ডাটা রিকোভারি সফটওয়্যারের ভিড়ে ব্যবহারকারীদের মতামত এবং প্রডাক্টের কার্যকরীতার উপর ভিত্তি করে আপনাদের জন্য সেরা সফটওয়্যারটি আজ উপস্থাপন করছি।

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা সফটওয়্যারগুলোর নাম

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা ডাটা রিকোভারি সফটওয়্যারগুলোর নাম নিচে দেওয়া হলো। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে। সব মনে রাখবেন দামে বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো নাও হতে পারে। দাম দিয়ে পণ্যের বিচার করাটা সব সময় ঠিক নয়।

  • 01. Data Rescue PC | $29.95
  • 02. Ontrack EasyRecovery | $79.00
  • 03. Recover My Files Professional | $99.95
  • 04. Stellar Phoenix | $49.95
  • 05. Salvage Data Recovery | $99.00
  • 06. GetDataBack | $69.00
  • 07. Power Data Recovery | $69.00
  • 08. R-Studio | $79.99
  • 09. Data Recovery Wizard | $69.95
  • 10. Advanced Disk Recovery | $39.95
উপরের তালিকাটির শীর্ষে থাকা Data Rescue PC সফটওয়্যারটিকে প্রথম স্থান দিলেও সফটওয়্যারটির লেটেস্ট আপডেট না থাকা, অনলাইন ইনস্টলেশন প্রক্রিয়া এবং কার্যকর মেডিসিন ফাইলের সমস্যার কারনে তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সফটওয়্যারটি নিয়ে আজ আমরা আলোচনা করবো এবং টিউন শেষে এটার ফুল ভার্সন নিয়ে ঘরে ফিরবো।
এই টিউনটি প্রথম প্রকাশ হয় টিটি থেকে এবং টিউন করেছেন সানিম মাহবীর ফাহাদ |
ছবি সব সময়ের জন্য আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে। কেউ নিজের ছবি তুলতে পছন্দ করে আবার কেউবা অপরের ছবি তুলতেই বেশি আনন্দ পায়। তবে আপনি এই দু’দলের যেটাতেই থাকেন না কেন আপনার কিন্তু ছবি এডিটিংয়ের প্রয়োজন হবেই। কারন প্রত্যেকটি ছবি ভালোভাবে প্রেজেন্ট করার জন্য অবশ্যই সেখানে কিছু এডিটিং করতে হবে। মুখ দিয়ে ফুঁ দিলে যেহেতু ছবি এডিট হয়না সেহেতু এর জন্য প্রয়োজন ভালো একটি সফটওয়্যার। প্রায় সব ধরনের ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে হয় টাকা দিয়ে কিনে। খুব কম সংখ্যক ওপেন সোর্স সফওয়্যার ইন্টারনেটে পাওয়া যায়। কিন্তু আপনি অনেক খরচ করে একটি দামী ফটো ইডিটিং সফটওয়্যার কিনলেই যে সেটা দিয়ে ভালোভাবে ছবি এডিট করতে পারবেন সেটার কোন নিশ্চয়তা নেই। এ কারনেই আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ফটো ইডিটিং এর জন্য সেরা দশটি সফটওয়্যার। আর এই সেরাদের ভেতরে সেরা সফটওয়্যারটির ফুল ভার্সন পাবেন আমার এই টিউনে। তো চলুন তাহলে শুরু করি।

২০১৫ সালে সেরা দশে থাকা সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা ফটো এডিটিং সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা নিচে দেওয়া হলো। একটি বিষয় মনে রাখবেন দাম বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো হয় না। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে।
এক নজরে দেখে নিন সেরাদের তালিকায় কোন কোন সফটওয়্যার স্থান দখল করে আছে
  • 01. Corel PaintShop Pro | $54.99
  • 02. Adobe Photoshop Elements | $69.99
  • 03. Serif PhotoPlus | $89.99
  • 04. Xara Photo & Graphic Designer | $89.99
  • 05. Corel PhotoImpact | $29.99
  • 06. ACDSee Photo Editor | $59.99
  • 07. Cyberlink PhotoDirector Ultra | $89.99
  • 08. PhotoStudio | $69.99
  • 09. Photolightning | $39.95
  • 10. Photo Impression | $29.99
উপরের লিস্টটি থেকে আপনারা হয়তো নিশ্চিত হয়েছেন যে তালিকায় প্রথমে থাকা Corel PaintShop Pro সফটওয়্যারটিই হলো সবার সেরা সফটওয়্যার। তো ডাউনলোড শুরু করার আগে চলুন সফটওয়্যারটির ফিচার সম্পর্কে একটু জেনে নিই। তারপর না হয় ডাউনলোড করা যাবে।

Corel PaintShop Pro | Price $54.99

Corel PaintShop Pro সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনার জন্য সব চেয়ে ভালো উপায় হলো তাদের অফিশিয়াল সাইটটি একবার ঘুরে আসা। তো Corel PaintShop Pro এর অফিশিয়াল সাইট ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।
বরাবরের মতো আজ যারা আশায় আশায় ছিলেন যে অফিশিয়াল সাইটে না গেলেও আমি সফটওয়্যারটি সম্পর্কে একটা সংক্ষিপ্ত রিভিউ দিবো তাদের কে হতাশ করে দিয়ে বলছি যে আজ কোন রিভিউ হবে না। কারন Corel PaintShop Pro এর এতোই ফিচার যে তার দু’একটা বললে সফটওয়্যারটির অপমান করা হবে। তার চেয়ে বরং নিজেরাই একটু দেখে আসুন। আমি কেবল আপনাদের ভেতরের ইন্টারফেইসটা দেখাতে পারি। ভালো লাগলে অবশ্যই ডাউনলোড করে ব্যবহার করবেন। নিচের চিত্রটি এক নজরে দেখে নিন। দেখতে ভালো লাগলেই তো কাজে কেমন সেটা বিবেচনা করবেন।

ফুল ভার্সন ডাউনলোড

সফটওয়্যারটির ফিচারগুলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে যদি মিলে যায় তাহলে নিচের অফিশিয়াল ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটির ৩০দিনের ট্রায়াল ভার্সন ডাউনলোড করে নিন। সাইজ নিয়ে চিন্তা করতে হবেনা। কারন মাত্র ২৮১ মেগাবাইট ডাটা খরচ করেই আপনি সফটওয়্যারটি নামাতে পারবেন।

Tuesday, May 19, 2015

উইন্ডোজ পর্দার ভিডিও রেকর্ডিং করে ভিডিও উপস্থাপনা, টিউটোরিয়াল বা ডেমো ক্লিপ তৈরি করার জন্য সারা বিশ্বে জনপ্রিয় একটি চমৎকার ইউটিলিটি সফটওয়্যার হল HyperCam 3 । HyperCam 3 হল Hyperionics এলএলসির বিখ্যাত HyperCam 2 সফটওয়্যার এর একটি নতুন সংস্করণ । এটা পর্দার ভিডিও রেকর্ডিং করে ধরে রাখা এবং AVI, WMV/ASF ফাইল হিসাবে সংরক্ষণ করার জন্য একটি উন্নত ইউটিলিটি সফটওয়্যার। HyperCam স্কাইপ কল রেকর্ডিং জন্য, সিনেমা বা খেলার দেখার জন্য ব্যবহার করা যেতে পারে।

এটি ভিডিও উপস্থাপনা, টিউটোরিয়াল বা ডেমো ক্লিপ তৈরি করার জন্য একটি চমৎকার ইউটিলিটি সফটওয়্যার হিসাবে ব্যবহার করা হয় । HyperCam 3 এর Stylish, intuitive এবং ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস, ভিডিও রেকর্ডিং এর জন্য পূর্ব নির্ধারিত হট কী, বিল্ট ইন ভিডিও এডিটর, টেক্সট নোট, বিভিন্ন সেটিংস, কমান্ড লাইন থেকে ব্যবহারযোগ্য ইন্টারফেস ইত্যাদির জন্য সারা বিশ্বে জনপ্রিয় ।

Popular Posts

Pomot Your Website & Facebook Fun Page Contact me +8801914656495

ফেসবুকে আমাদের সাথে থাকুন

আপনে কি সিসি টিভি লাগার কথা ভাবতিছেন??বিস্তারিত জানতে নিচের ছবিতে ক্লিক করুন!

SCIENTIFIC CALCULATOR

powered by calculator.net

Only call Argent +8801914656495

Powered by Blogger.

Ad heare

cc

Featured Posts

Our facebook Page