এই টিউনটি প্রথম প্রকাশ হয় টিটি থেকে এবং টিউন করেছেন : সানিম মাহবীর ফাহাদ
ভালোকিছু তৈরী করার জন্য
প্রথমে প্রয়োজন সৃজনশীল চিন্তা এবং তারপরে প্রয়োজন সেই চিন্তাকে
বাস্তবায়ন করার জন্য উপযুক্ত উপকরণ। এর কোনটা ছাড়া কোনটি সম্ভব না। মনে
করি, আপনি একটা নৌকা বানাবেন ভাবছেন। তাহলে তার জন্য কি প্রয়োজন হতে পারে?
কাঠমিস্ত্রি, প্রয়োজনীয় কাঠ এবং পেরেক সংগ্রহ করে ফেললেন আপনি। চিন্তা করে
উত্তর দিন তো, নৌকা তৈরী হতে আর কি কিছু বাকি আছে? অনেকেই হয়তো ভাবছেন সবই
তো আছে তাহলে এখন নৌকা তৈরী হয়ে যাবে নিশ্চয়। আসলে কিন্তু তা নয়, কারন
নৌকা তৈরী করতে মিস্ত্রির জন্য প্রয়োজন হবে একটা কার্যকর টুলবক্স। নৌকা
তৈরীতে মিস্ত্রি এবং টুলবক্সের অবদান ৫০-৫০ ভাগ। এখন টুলবক্সের ফাংশনালিটি
যতো বেশি হবে কাজ ততো সুন্দর এবং দ্রুত শেষ হবে। একজন প্রোগ্রামার কিংবা
ডেভেলপারের কাছেও কোড এডিটর এরকম একটা বিষয়। আপনি যতো বড় কোডার হয়ে থাকুন
না কেন, আপনাকে যদি উইন্ডোজের ডিফল্ট কোড এডিটর নিয়ে কাজ করতে বলা হয় তাহলে
১০০ লাইন কোড লিখতেই আপনার ঘাম ছুটে যাবে। তাই কাজের সফলতার জন্য প্রয়োজন
ভালো একটি কোড এডিটর। আজকের টিউনে আমরা বিশ্বের সেরা দশটি কোড এডিটর
বিষয়ে জানবো যেগুলো ব্যবহারে আপনার কাজে নিপুনতা আসার পাশাপাশি আপনি
ব্যবহারে স্বস্থিও পাবেন। তো চলুন তাহলে নাম্বার ভিত্তিক সফটওয়্যারগুলো
সম্পর্কে জেনে নেওয়া যাক।
1. Atom - এটম
গিটহাব
প্রজেক্টের অন্যতম আবিষ্কার এই অসাধারন কোড এডিটর। পরিচিত এডিটরগুলোর
চাইতে তুলনামূলক নতুন হলেও এটি খুব অল্প সময়ে তার অনন্য ফিচারের সাহায্যে
অন্য সব এডিটরকে পেছনে ফেলে সবার উপরে অবস্থান করছে। সফটওয়্যারটি সম্পূর্ণ
ফ্রি, ওপেন সোর্স এবং হাইলি কাস্টমাইজেবল। এতে রয়েছে ৫০টি ওপেন সোর্স
প্রজেক্ট যা আপনাকে এমন ভাবে সফটওয়্যারটি ব্যবহার করতে সহযোগিতা করবে, ঠিক
যেমনটি আপনি চান। এক নজরে দেখে নিন গুরুত্বপূর্ণ ফিচারগুলো। বাংলার চাইতে
ইংরেজি বুঝতেই আপনাদের বেশি সুবিধা হবে মনে করে ফিচারগুলো অনুবাদ করে দিলাম
না। আশা করি আপনাদের বুঝতে কোন সমস্যা হবে না।
সম্পূর্ণ ফ্রি এই সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আর এক ক্লিকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

