:user: vai
www.itsomadhan.blogspot.com

Translate

Showing posts with label আই টি সংবাদ. Show all posts
Showing posts with label আই টি সংবাদ. Show all posts

Friday, June 5, 2015

মোবাইল সিম কার্ডের মাধ্যমেই দেশের তথ্যপ্রযুক্তি সেবা পৌছে যাচ্ছে সবার দোরগোড়ায়। সব ক্ষেত্রেই তথ্যপ্রযুক্তির ব্যবহার আরো সহজ করার উদ্দেশ্যে সিমকার্ডের ওপর থেকে কমিয়ে নেয়া হচ্ছে শুল্কের পরিমাণ। চলতি বাজেটে তাই সিম কার্ড এবং রিম কার্ডের উপর থেকে করের পরিমাণ কমিয়ে আনার প্রস্তাব উথ্বাপন করা হয়েছে। পাশাপাশি সংসদে দেওয়া বাজেটে এই বিভাগে সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ আরোপ করার কথাও জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী।
২০১৩ সালের বাজেট ঘোষণার পূর্বে সিমকার্ড এবং রিম কার্ডের ক্ষেত্রে শুল্ক আরোপ ছিল ছয়শত টাকা। পরবর্তীতে এই করের পরিমাণ ৩০০ টাকা কমিয়ে ২০১৩ সালের বাজেটে ছয়শ' টাকা থেকে তিনশ' টাকাতে নিয়ে আসে রাজস্ব বোর্ড। বর্তমান পর্যন্ত এই সিমকার্ড ইস্যুর উপর ৩০০ টাকা এবং প্রতিস্থাপনের উপরে ১০০ টাকা করে কর নির্ধারণ করা আছে। চলতি বাজেটে সেটাও কমিয়ে আনার প্রস্তাব করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। 
বাজেট ঘোষণায় কর কমানোর ব্যপারে অর্থমন্ত্রী বলেন, মোবাইল ফোন খাতের দ্রুত উন্নয়নের স্বার্থে এবং মোবাইল ফোনের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহার সহজলভ্য করার লক্ষ্যে তথা এ খাতের সার্বিক সুষম প্রবৃদ্ধির জন্য সিম কার্ড ইস্যু এবং প্রতিস্থাপিত সিমকার্ড উভয় ক্ষেত্রে ১০০ টাকা শুল্ক-কর ধার্য করার প্রস্তাব করছি। মোবাইল ফোনের সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করছি।’
উল্লেখ্য, সিম এবং রিম কার্ডের উপর আরোপিত এই কর গ্রাহকের উপর নয় মোবাইল অপারেটরের উপর ধার্য ছিল। তাই অনেক দিন ধরেই মোবাইল অপারেটগুলো শুল্ক কর কমিয়ে আনার দাবি জানিয়ে আসছিল।  তাদের দাবীর পরিপেক্ষিতে এবং দ্রুত তথ্য সেবার বিস্তার ঘটাতেই বাজেটের এ নতুন উদ্যোগ।

Popular Posts

Pomot Your Website & Facebook Fun Page Contact me +8801914656495

ফেসবুকে আমাদের সাথে থাকুন

আপনে কি সিসি টিভি লাগার কথা ভাবতিছেন??বিস্তারিত জানতে নিচের ছবিতে ক্লিক করুন!

SCIENTIFIC CALCULATOR

powered by calculator.net

Only call Argent +8801914656495

Powered by Blogger.

Ad heare

cc

Featured Posts

Our facebook Page